বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাজে সহযোগিতা করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়ার একটি রেস্টুরেন্টের হল রুমে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
এসময় প্রধান অতিথি লায়ন হেলাল বলেন, আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের ক্ষত কাটিয়ে একটি সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক। আর বিএনপি সরকার জনগণের কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত চার অসহায় রোগীকে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, এমএ রহিম, এমএ কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এসএম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্ছু, বাবর, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন, খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়া নিবাসী ক্যান্সারে আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার বাসিন্দা আবুল হাশেম এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হার্টের রোগী ইশরাত জাহান মাওয়ার চিকিৎসার জন্য আনুষ্ঠানিকভাবে এ নগদ অর্থ সহায়তা তাদের হাতে তুলে দেন অতিথিরা।
ডিজে




