লালদীঘিতে বিএনপির রাজনীতি নিয়ে সেমিনার করবে জাতীয়তাবাদী গবেষণা পরিষদ

জাতীয়তাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে শনিবার (২৭ জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক একটি সেমিনার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের সহসভাপতি শামসুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন।

এ ছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন, সহসভাপতি সেলিম খান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মামুন, তারেক উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, অলি উল্লাহ, হাসান চৌধুরী, অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল, মারজুক রাশেদ, আব্দুল হকসহ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১০ জুলাই চট্টগ্রাম নগরের লালদীঘি সিটি করপোরেশন হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ksrm