সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন।
নগরের সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ক্লাব নেতারা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। বর্ণাঢ্য এ আয়োজন ঘিরে লায়ন্স-লিও পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন ও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ‘কমিটমেন্ট কল’-এর প্রবক্তা লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ ২০২৩-২৪-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। তাঁর উপস্থিতিতে ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. মুসা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ডিজি অ্যাসাইনমেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর, গভর্নর অ্যাডভাইজর, আরসি হেডকোয়ার্টার, আরসি অ্যাডমিন, রিজিয়ন-১, রিজিয়ন ও জোন কনসার্ন, লিও ক্লাব চেয়ারম্যান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট টিমের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন লায়ন মো. মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মো. নুরুল আলম।
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আহমেদ নুর, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন জসিম উদ্দিন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন ইব্রাহিম বাপ্পি, লায়ন মো. ফারুক, লায়ন নাসির উদ্দিন, লায়ন ডা. দিদার হোসেন, লায়ন সাইফুর রহমান, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন খালেদা আফরোজ, লায়ন আশ্রাফুল আলম ভূঁইয়া, লায়ন রানী আক্তার, লায়ন রেশমা রহমান, লায়ন সৈয়দ ইয়াছিন, কাজী নিজাম উদ্দিন, লায়ন মো. সেলিম ও লায়ন অসিম কুমারসহ নবাগত লায়নরা।
পাশাপাশি লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের লিও রাহুল দাস, লিও রাহাতসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। সমাজের কম সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর বিভিন্ন ক্লাব যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসনীয়। বিশেষ করে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে তাঁরা বলেন, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে।
বক্তারা বলেন, নেতৃত্ব পরিবর্তন মানেই দায়িত্বের পরিবর্তন নয়। নতুন নেতৃত্বের হাত ধরে মানবসেবার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার নতুন সুযোগ সৃষ্টি হয়। লায়ন্স ও লিও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
চার্জ হস্তান্তর-গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব অর্পণ এবং পুরোনো নেতৃত্বের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে লায়ন্স ও লিওদের মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।




