লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এ চুক্তির আওতায় তাঁরা এপিক হেলথ কেয়ারে বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক টি. এম. হান্নান। তিনি বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এপিক হেলথ কেয়ারের অন্যতম লক্ষ্য। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদী।
এ সময় এপিক হেলথ কেয়ারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ডা. সোমেন পালিত, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু, শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। তিনি বলেন, এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক ডিস্ট্রিক্টের বোর্ড সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। এ উদ্যোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা করছেন।
অনুষ্ঠানে লায়ন সাহেলা আবেদীন, লায়ন মাসুদ আহমেদসহ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট সদস্যদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।




