রোটারির যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর আশরাফুল হক আকিব এবং সেক্রেটারি হয়েছেন রোটার্যাক্টর আবরার মাহি।
শুক্রবার (১৫ মে) নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্লাবের সদস্যরা সভাপতি নির্বাচিত করেন। এর আগে ৯ মে ২০২৬-২৭ রোটাবর্ষের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রোটার্যাক্টর আরিফুর রহমান ও নির্বাচন কমিশনার রোটার্যাক্টর এমরান আহমেদ তামিম।
আশরাফুল হক আকিব ২০১৯ সালে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের সদস্য হওয়ার মধ্যদিয়ে যাত্রা শুরু করেন। ধাপে ধাপে ২০২৩-২৪ সালে সচিবসহ বোর্ডের বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে ক্লাবের ৫১ তম সভাপতি নির্বাচিত হন। আগামী ১ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
নির্বাচনী আনুষ্ঠানিকতায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত, ক্লাব ট্রেইনার শাহাদাত হোসেন মুন্না, সভাপতি আশেক রসূল রাহাত, সচিব ফারহানুল আলম এবং অন্যরা।



