রোটারি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটরের সঙ্গে চট্টগ্রাম জোনের মতবিনিময় সভা

রোটারি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটরের সঙ্গে চট্টগ্রাম জোনের মতবিনিময় সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সভায় রোটারির চলমান ও আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনের জন্য বিভিন্ন রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাবের আর্থিক অনুদান কান্ট্রি কোঅর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়।

রোটারি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটরের সঙ্গে চট্টগ্রাম জোনের মতবিনিময় সভা 1

নগরীর লালখান বাজার এলাকার পিটস্টপ রেস্তোরাঁয় বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ারম্যান সিপি আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন রোটারি রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পিপি ওমর ফারুক। পরে রোটারি ইনভোকেশন পাঠ করেন সার্ভিস প্রজেক্টের কো-অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু।

সভায় বক্তব্য দেন রিপসা টিমের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর পিপি জসিম উদ্দীন চৌধুরী। এ সময় ২০২৬-২৭ রোটা বর্ষের চট্টগ্রাম জোনের রিপসা কমিটির সব সদস্য এবং বিভিন্ন ক্লাবের সভাপতিদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান।

পরে তিনি রোটারির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনের জন্য বিভিন্ন রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান তাঁর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপি ইব্রাহিম হাসান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান। সমাপনী বক্তব্যে তিনি সমাজের বিত্তবানদের মানবসেবামূলক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

ksrm