রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল।

মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ক্লাবের সদস্যরা।

কর্মসূচিতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি বাংলাদেশের সব রোটারি ক্লাবের মাধ্যমে জুলাই মাসজুড়ে দেশব্যাপী এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, রিপসা টিমের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) ইব্রাহিম হাসান, কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) নজরুল ইসলাম নান্টু, কো-কোঅর্ডিনেটর (অ্যাডমিন) শাহাদাৎ হোসেন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রওসন আক্তার, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন, সাংবাদিক জাকির হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ksrm