মানবসেবা, নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ ‘এভিনিউজ অব সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ অর্জন করেছেন রোটারিয়ান ইব্রাহিম হাসান। তিনি ফেনীর দাগনভূঞার বাসিন্দা।
সম্প্রতি রাজধানী ঢাকার বিআইএএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত রোটারি মেম্বারশিপ সেমিনারে আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামান আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম হাসানের হাতে এ সম্মাননা তুলে দেন।
রোটারিয়ান ইব্রাহিম হাসান রোটারি ক্লাব অব অ্যাংকর সিটি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর চট্টগ্রাম জোনের কোঅর্ডিনেটর (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করছেন। রোটারি কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
সম্মাননা অর্জনে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামান, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর প্রধান সমন্বয়ক কামরুজ্জামান চৌধুরী রুম্মান এবং রোটারি ক্লাব এ্যাংকর সিটি চট্টগ্রামের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইব্রাহিম হাসান।



