রেলের শীর্ষ ৩ পদে রদবদল, পূর্বাঞ্চলের নতুন জিএম মামুনুল ইসলাম

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে মহাব্যবস্থাপকসহ (জিএম) তিন পদে রদবদল হয়েছে। নতুন জিএমের দায়িত্ব পেয়েছেন মামুনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কামরুল স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, অতিরিক্ত পরিচালক (অবকাঠামো) ও যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাতাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীণকে অতিরিক্ত পরিচালক (অবকাঠামো) এবং অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) মামুনুল ইসলামকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।

জেএস/ডিজে

ksrm