রিভারস্টোন রেস্টুরেন্টের বর্ষপূর্তিতে নানান আয়োজন

চট্টগ্রামের রিভারস্টোন রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান নানান আয়োজনে পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রেস্টুরেন্টের এরাবিয়ান লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

রিভারস্টোনের চেয়ারম্যান মো. নুরুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ডা. মো. নুরুল আবসার।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারের রেস্টুরেন্ট ব্যাবসায়ী এবং কক্সবাজার ঝিনুক রেস্টুরেন্টের চেয়ারম্যান আবু সুফিয়ান জসিম ও রিভারস্টোন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গাকে উন্নত ও আধুনিকআয়নের মাধমে এগিয়ে নিতে চান বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নেভালের মতো একটি পর্যটন কেন্দ্রে আগত অতিথিদের বিশ্বমানের সেবা প্রদানের লক্ষ্যে রিভারস্টোন অত্যাধুনিকভাবে পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে রিভারস্টোন রেস্টুরেন্টের সকল পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ksrm