রাজস্থলীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

0

রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শেখ ছাদেক।

রতন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উচসিং মারমা, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, মৎস কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া।

ksrm