রাঙ্গুনিয়ায় ৪৫ কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, ৭টি ‘অতি গুরুত্বপূর্ণ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ৭টি ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভৌগোলিক দুর্গমতা, অতীতের সহিংসতার নজির এবং বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় দ্বিগুণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

একইসঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে টহল ও সিসিটিভি নজরদারি।

ডিজে

ksrm