রাঙ্গুনিয়ায় চার সহোদরের জানাজায় জনসমুদ্র, চোখের জলে বিদায়

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকায় একই পরিবারের ওমান প্রবাসী চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

রাঙ্গুনিয়ায় চার সহোদরের জানাজায় জনসমুদ্র, চোখের জলে বিদায় 1

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চার সহোদরের জানাজা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজায় উপস্থিত ডা. এটিএম রেজাউল করিম মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, এ ধরনের শোক শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মরহুমদের জন্য দোয়া কামনা করা হয়েছে।

এ সময় জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ মে ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে একই পরিবারের চার সহোদরের মৃত্যু হয়। তাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।

ডিজে

ksrm