যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কমিটি, সভাপতি আকতারুল আলম

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নতুন কমিটি, সভাপতি আকতারুল আলম 1

গত ১৫ জুন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামত ও সমর্থনের ভিত্তিতে আকতারুল আলমকে সভাপতি, শেখ মোহাম্মদ নাছেরকে সাধারণ সম্পাদক এবং এমদাদ হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

সংগঠনের উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোহাম্মদ ইসহাক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ফটিকছড়িবাসী অংশ নেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কাজী ফয়েজুল আলম।

সভায় আলী রেজা, অনুপম সাহা, ইব্রাহিম জাহান, সরওয়ার হোসেন, আজমল করিম জুয়েল, জাহেদুল আলম মাসুদ, মোহাম্মদ আলম, সৈয়দ রাসেল, মীরা বড়ুয়া, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, ওয়াহিদ পারভেজ, ইসা খান, আলতাফ হোসেন, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ সাজ্জাদ ফজল, মোহাম্মদ সিদ্দিক, পেয়ারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রানাসহ আরও অনেকে বক্তব্য দেন।

সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নাছেরের বোনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নবনির্বাচিত নেতারা কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফটিকছড়িবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে তারা আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে ফটিকছড়ির মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। নতুন নেতৃত্বের অধীনে ফটিকছড়ি কমিউনিটি ইউকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

ksrm