
জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ঘূর্ণিঝড়ে জানমালের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও মানুষ কিংবা গবাদিপশু হতাহতের ঘটনা ঘটেনি। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকার ২ হাজার ৫৯৬টি কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে সমুদ্র উপকূলবর্তী বাঁধ কিংবা নদী রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হয়নি বলে উল্লেখ্য করে তিনি জানান, মোরার আঘাতে সমুদ্র উপকূলবর্তী উপজেলা সন্দ্বীপ, সীতাকু-, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, মীরসরাইসহ জেলার অন্যান্য উপজেলায় সর্বমোট ১৪ হাজার ২৫০ জন মানুষ আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ্য হয়েছেন।

