চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে নগরীর মুরাদপুর এলাকায় বেলাল মসজিদের পাশে নির্মাণাধীন ‘ফিনলে সিরাজ সেন্টার’র ওপর থেকে রড পড়লে ওই ব্যক্তি আহত হন।
আহত ব্যক্তির নাম মো। হাসান (৬৫)। তিনি বায়েজিদ বোস্তামীর আমিন কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরল আলম আশেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রোববার সকালে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগ আনা হয়। তারপর তাকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ক্যাজুয়ালিটি ওয়ার্ড এ ভর্তি করা হয়েছে।
আইএমই/ডিজে



