মুক্তিপণ নিতে এসে মহিলা ধরা, রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার কিশোর

0

কক্সবাজারের মহেশখালী থেকে অপহরণের ৩ মাস পর কিশোর মোজাহিদকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে ১৭ ফ্রেবুয়ারি মহেশখালী মুক্তিপণ নিতে আসলে রোজিনা আক্তার নামে এক নারী পাচারকারীকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে অপহৃত কিশোর মোজাহিদকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোজাহিদ মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার আবদুল গফুরের ছেলে। আটক রোজিনা টেকনাফ শামলাপুর এলাকার জহির আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রোজিনা আক্তারকে আসামি করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অপহৃত মোজাহিদের পিতা আব্দুল গফুর বাদি হয়ে মহেশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এরপর ওই মহিলাকে নিয়ে পুলিশ একাধিকবার কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ব্যর্থ হলেও অবশেষে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে সোমবার (২ মার্চ) রাত ৮টা পযর্ন্ত অভিযান পরিচালনা করে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মাে. আব্দুল হাই জানান, অপহৃত মো. মোজাহিদকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের টু-ডব্লিউ ক্যাম্প এডি/৪/ডি, ব্লক-এ রােহিঙ্গা সুলতানের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাে. জাহিদুল ইসলাম বলেন, ৩ মাস আগে অপহৃত কিশোর মো. মোজাহিদের অপহরণকারীরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সম্প্রতি ছেলের বাবাকে ফোন করে। কথামত মুক্তিপণের টাকা নিতে এলে রোজিনা আক্তারকে আটক করা হয়।

এসএ

ksrm