‘এসো অবদান রাখি, এসো শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে শপথবাক্য পাঠ করান সংগঠনের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ওমর গণি রাশেদ। সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক সাকিবের পরিচালনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, মিরসরাই পৌরবাজার কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন, স্বপ্নতরী ৭১ এর যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এই ধরণের কার্যক্রম সত্যি প্রশংসনীয়। শুধু স্বপ্নতরী ৭১ নয়, মিরসরাই উপজেলার সকল সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসতে হবে।



