চট্টগ্রামের কর্ণফুলীতে শুরু হয়েছে মাস্টার মাহবুব আলম স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটসাল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বড় উঠান ক্রীড়া সংস্থা।
গত ২৪ এপ্রিল শাহমীর স্পোর্টস একাডেমির উদ্যোগে স্থানীয় মাজার পাড়া মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বড় উঠান ক্রীড়া সংস্থা ২-১ গোলের ব্যবধানে বদুলপুরা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক খেলোয়াড় মো. আবুল হাসেম।
প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাবেক সদস্য মো. লোকমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক খেলোয়াড় মো. জাহিন হোসাইন।
এর আগে মাওলানা জহির আহমদের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সাবেক খেলোয়াড় মো. আবদুল কাদের।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবদুর রহিম, মো. সাহাদাত হোসাইন, মো. আবদুল করিম. মো. শামশুল আলম, মো. আজিজুল হক, রাজীব দাশ।
এবারের টুর্নামেন্টে ৮টি ফুটবল একাডেমি অংশ নিচ্ছে।




