মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লোহাগাড়ায় জনতার শপথ, নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়ায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইয়াছিনের পাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য ধ্বংস ডেকে আনে। এ কারণে মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং সব ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সামাজিক ঐক্য, পারিবারিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।

সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলী হোসাইন এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা হাফেজ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আবুল কাশেম, প্রাণ গ্রুপের ম্যানেজার মহসিন আকরাম, সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা কায়সার মাহমুদ ফয়সাল, যুবদল নেতা মহিউদ্দিন, মাওলানা ও প্রভাষক জয়নাল আবেদীন, প্রভাষক নজরুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামসুদ্দিন মুহাম্মদ জাবেদ, একেএসের অফিসার আবদুল মোমেন, সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ, লন্ডনপ্রবাসী হাবিবুর রহমান, ইয়াছিনের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব, মাস্টার আনোয়ারুল হক, মাস্টার তোফায়েল আহমেদ, সোহেলুর রহমান লিখন, নুরুল হক, আব্বাস উদ্দীন ও রাব্বি।

ksrm