চট্টগ্রাম নগরীর বন্দর থানা কলসি দীঘি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুশ পরিবারের মাছে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এমপি।

এছাড়া ওই ঘটনায় এক শিশু সন্তানসহ মায়ের মৃত্যুতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন পূর্বক প্রতিটি পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ ছাড়াও চিটাগাং চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. নুরুল হক, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, মোঃ রাসেল ও বঙ্গবন্ধু যুব পরিষদের মোঃ বশিরসহ গুনীজনরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : মোর্শেদ রনি
এ এস / জি এম এম / আর এস পি ::




