দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং ও পানি প্রতিরোধের সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। ওয়াই৩২ মডেলের এ ফোনে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধক্ষমতা। ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের অন্যতম অনুষঙ্গ। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগ, জরুরি বার্তার উত্তর দেওয়া, মোবাইল পেমেন্ট, ব্যাংকিং ও ব্যবসার হিসাব-নিকাশে ফোন ব্যবহার করতে হয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দিতে পারে। এসব ব্যবহারিক প্রয়োজন বিবেচনায় নিয়ে ভিভো ওয়াই৩২ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে থাকা ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির পাশাপাশি রয়েছে ছয় বছর পর্যন্ত ব্যাটারি হেলথ ধরে রাখার সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। দ্রুত চার্জের জন্য এতে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।
ভিভোর তথ্য অনুযায়ী, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। গরম আবহাওয়ায় এতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখা যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ভিভো ওয়াই৩২-এর নকশায় ব্যবহার করা হয়েছে দুটি রং। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড এবং কক্সবাজারের প্রাণবন্ত আবহের প্রতিফলন হিসেবে সানসেট অরেঞ্জ রঙে পাওয়া যাবে ফোনটি।
প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট ফোনটির বাহ্যিক সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছে ভিভো।
দৈনন্দিন ব্যবহারে সুরক্ষার জন্য ভিভো ওয়াই৩২-এ রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধক্ষমতা। সঙ্গে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার প্রযুক্তি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফোনটি সর্বোচ্চ তিন মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারে।
ভিভো ওয়াই৩২ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অনুমোদিত শোরুমে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও পানি-ধুলা প্রতিরোধের সুবিধা নিয়ে ভিভো ওয়াই৩২ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।




