ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলছিল ৩ বছরের আবির, ছিটকে পড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আবির (৩)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। পরিবারের সঙ্গে সে বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় ওই ভবনে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, চার তলা ভবনটির সিঁড়ির রেলিংয়ে খেলা করছিল আবির। ওই সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শিশুটির শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার জাহিদুল হাসান।

বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন জানান, ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডিজে

ksrm