বোয়ালখালীর খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরনে ছিল কালো সেলোয়ার-কামিজ।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাণ্ডালজুড়ি খালের মাঝে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরনে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ রয়েছে। বয়স প্রায় ৩০ থেকে ৩৫ বছর। খাল দিয়ে বর্ষা মৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে কম পানি প্রবাহিত হয়। ফলে মরদেহ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিজে

ksrm