চট্টগ্রামের বোয়ালখালীতে দিন দিন বাড়ছে সাপের উপদ্রব। প্রায় ঘটছে সাপের কাটার ঘটনা। এবার একদিনে পাঁচ সাপে কাটা রোগী ভর্তি হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন ইউনিয়ন থেকে এসব রোগী ভর্তি হন।
সাপে কাটা রোগীরা হলেন—কানুনগোপাড়া এলাকার স্বপ্ন দে’র স্ত্রী শিখা দে (৪০), পোপাদিয়ার মৃত খলিলুর রহমানের আবুল মনসুর (৫৫), জসিম উদ্দীনের ছেলে ইসমান রাফি (২৭), চরণদ্বীপের মৃত নোয়া মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৭৮) এবং মৃত হাজী সৈয়দুল আলমের ছেলে নবীউল আলম (৪৫)।
এর আগে সাপের কামড়ে মো. বাবুল নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির হন। ১৩ অক্টোবর মধ্যরাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিজে



