বোয়ালখালীতে পানিবন্দি ২০০ পরিবার পেলো এমপি এরশাদ উল্লাহর ত্রাণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ভারী বর্ষণে পানিবন্দি ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এরশাদ উল্লাহ এমপি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিপুর এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার-ভূমি কানিজ ফাতিমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় সাংসদ প্রায় ২০০টি পানিবন্দি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পরিবার এখনও ত্রাণ পাননি বা পানিবন্দি অবস্থায় রয়েছেন, তারা সঠিক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনের জরুরি মোবাইল নম্বরে যোগাযোগ করলে তথ্য যাচাই সাপেক্ষে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ডিজে

ksrm