বোয়ালখালীতে নিখোঁজ ব্যক্তির লাশ ভাসছিল পুকুরে

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জসীম উদ্দীন নামে এক নিখোঁজ ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় পোপাদিয়া ইউনিয়নের ৮ নমাবর ওয়ার্ডের বিদ্রগ্রাম এলাকার একটি পুকুরে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. জসীম উদ্দীন (৪৮) উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপের ৬ নস্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

ডিজে

ksrm