বোয়ালখালীতে গাঁজাসহ কারবারি আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মনা দে (৬১)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত লাল মোহন দে’র ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সারোয়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকাও জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।

রোববার সকালে তাকে মাদকসহ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ksrm