বোতাম চাপলেই কফি মিলবে চবির পাঁচ হলে, উদ্যোগ চাকসু সদস্যের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে এখন স্বয়ংক্রিয় মেশিন থেকে কফি সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) মেশিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বোতাম চাপলেই কফি মিলবে চবির পাঁচ হলে, উদ্যোগ চাকসু সদস্যের 1

বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শাহ আমানত হল, সূর্যসেন হল, প্রীতিলতা হল ও নবাব ফয়জুন্নেছা হলে এসব মেশিন স্থাপন করা হয়েছে। আবাসিক হলগুলোতে আধুনিক ও সহজলভ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং পাঁচটি হল সংসদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে সৌজন্য সহযোগিতা দিয়েছে অ্যাক্সেভ্রা অটোমেশন কোম্পানি।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ হল প্রাঙ্গণেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কফি সংগ্রহ করতে পারবেন। এতে ক্যাম্পাসে আধুনিক সেবার পরিসর বাড়বে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন আরও সুবিধাজনক হবে।

শিক্ষার্থীদের কল্যাণে সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক সেবা সম্প্রসারণ ও আবাসিক পরিবেশের উন্নয়নে চাকসুর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং তাঁদের জন্য আরও সুবিধাজনক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের লক্ষ্য।

ksrm