বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাসের মা মিনু রানী বিশ্বাস আর নেই।
গত ১৪ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ওইদিন রাতে চন্দনাইশের বৈলতলী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, জসিম উদ্দিন এমপি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএন তরুণ কান্তি দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, কার্যকরী সম্পাদক বিপ্লব পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দাশ সিধু, কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশ্বজিত দত্ত (বাবু), বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ (বিশু), যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে শোক জানান।
এছাড়া আরও শোক জানান চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি অনিল পাল, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ বাবুন, পটিয়া বারের সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




