বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) বাংলাদেশের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকা তাবাসসুম ফারিহা। ভাইস প্রেসিডেন্ট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন আফসার উদ্দিন আহমেদ আসিফ এবং ভাইস প্রেসিডেন্ট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে রয়েছেন ফারিয়া তাসনিম।
এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বন্ধন চন্দ্র মণ্ডল। ভাইস প্রেসিডেন্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং পদে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ শাওন। ভাইস প্রেসিডেন্ট ফর পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব আহমেদ তাহসিন এবং ভাইস প্রেসিডেন্ট ফর ফাইন্যান্স হিসেবে রয়েছেন ফয়সাল হাসান।
নতুন কমিটির নেতারা জানান, আগামী কার্যবর্ষে মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কাজ করা হবে। পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
নতুন নেতৃত্বের হাত ধরে বিএমএসএস বাংলাদেশ আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে বলে আশা করছেন সংগঠনটির সদস্য ও শুভানুধ্যায়ীরা।



