বাবা হারালেন চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাজ নীল

বাবা হারালেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইব্রাহীম জুলহাজ নীল। তার বাবা মোহাম্মদ ইসমাইল কাদেরী, দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর । মৃত ইসমাইল কাদেরী স্ত্রী, এক ছেলে এবং ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এদিন বিকালে মরদেহ আনা হয় মরহুমের নগরের চান্দগাঁওয়ের খরমপাড়ার বাসায়। সেখানে খরমপাড়া জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের আত্মীয় স্বজন, শুভকাঙ্ক্ষী ও তার সন্তানের সহকর্মী বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।

জুলহাজ নীলের বাবার মৃত্যুতে চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, ব্যবস্থাপনা সম্পাদক হাসান মাহমুদ আকবরী, নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিকসহ সকল সহকর্মী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও সমবেদনা জানিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম অ্যলামনাই এসোসিয়েশন-পিজা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবে।

ksrm