বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি মনোনীত হলেন অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ।
অ্যাডভোকেট জায়েদ বিন রশিদকে মনোনীত করার ফলে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জায়েদ বিন রশিদ। এছাড়া বিদ্যালয়টি দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।
অ্যাডভোকেট জায়েদ বর্তমানে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য, মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ত্রলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম এলএমজি রশিদ সাহেবের ছেলে।



