বাড়ির উঠানে খেলছিল শিশুটি, মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ‘যৌন নিপীড়ন’

খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছরের এক শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে পুলিশ তাকে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানালে সন্ধ্যায় তার বাবা থানায় গিয়ে মৌখিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে।

ওসি ফেরদৌস ওয়াহিদ আরও জানান, শিশুটির পরিবারকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি, তবে মৌখিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এএইচ/ডিজে

ksrm