আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলা শাখা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জয় দেব নাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিনোদ দে অয়ন দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দকেও আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে নতুন উদ্যম এবং সংগঠনের জন্য নতুন কিছু করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করবেন। নবনিযুক্ত নেতৃত্ব সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।



