সুইজারল্যান্ডে জাতিসংঘ আয়োজিত মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশ নিলেন ‘আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়ার ডিপ্লোমেটিক’র পরিচালক গোলাম সরোয়ার খান।
মঙ্গলবার (১৪ জুলাই) ডেনমার্কের কোপেনহেগেন থেকে সুইজারল্যান্ডে জাতিসংঘ আয়োজিত এই সেমিনারে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মানবাধিকারকর্মী। পরে ১৬ জুলাই তিনি বাংলাদেশে আসবেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও সাউদার্ন ইউনিভার্সির্টির ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমান, আন্তর্জাতিক পরিচালক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশের কূটনৈতিক পরিচালক প্রফেসর ড. এমএ গফুর, প্রফেসর ড. এম ইদ্রিস আলী, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, পরিচালক মঈনউদ্দীন আহমেদ, তাহেরা শারমিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না।
আগামী ১৯ জুলাই থেকে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ এবং আহত পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করবেন। আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের সকলের সঙ্গে দেখা করবেন।
এরপর গোলাম সরোয়ার খান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। তিনি চট্টগ্রাম আনোয়ারার ঐতিহ্যবাহী পরিবার মরহুম সরফরাস খানের সন্তান।



