বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত পরিবারের পাশে পার্কভিউ হসপিটাল, বিতরণ করা হলো ঢেউটিন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম। সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন এবং অফিসার মশিউর রহমান।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ। মানুষের প্রয়োজনের সময়ে মানবিক সহায়তা প্রদানকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এ ঢেউটিন বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়ক হবে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে উৎসাহ জোগাবে।

ksrm