চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সংগঠক এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এন বোরহান উদ্দিন।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুপেয় পানি ও নগদ অর্থ বিতরণ করেছেন।
শনিবার (১০ জুলাই) বাঁশখালীর ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নসহ পার্শ্ববর্তী আরও দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় এন বোরহান উদ্দিন বলেন, তারেক রহমানের নির্দেশনায় এক হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রাকৃতিক এই দুর্যোগে মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বন্যার পানি নেমে গিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করব।



