বন্যার্তদের পাশে দাঁড়ালো চট্টগ্রাম মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিরা

চট্টগ্রামের বাঁশখালী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সংগঠন ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন’। প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) উপজেলার কাথরিয়া ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ডা. সায়েফ উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. আসহাব মেহেরাজ আসিফ, সাংস্কৃতিক সম্পাদক ডা. মাহমুদুল হাসান, ডা. রোবায়েত, ডা. রাকেশ, ডা. সমীরণ, ডা. ফয়সাল, ডা. সব্যসাচী, ডা. আবরার, ডা. আশিক, ডা. মিজান, ডা. খসরুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণবিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানভীর হাবিব তান্না এবং সাধারণ সম্পাদক ডা. মোনাইম ফরহাদ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধকে ধারণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

এসময় তারা ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান।

ksrm