চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ করা হয় কোকদণ্ডি, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাঁশখালা, বাগমারা, কাথরিয়া, বৈলছড়িসহ আরও কয়েকটি বন্যাকবলিত এলাকায়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও মার্কেটিং টিমের সমন্বয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানুষের দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোকে তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে। সেই দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের জন্য এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, ভবিষ্যতেও মানুষের সংকটময় সময়ে তাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




