বড় দুই জাহাজের সংঘর্ষ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাশাপাশি অবস্থানরত দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বেলা তিনটার দিকে একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর জাহাজকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে ধাক্কা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া সেল জানায়, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে জাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।

বিএস/সিপি

ksrm