ফুটপাত হকার্স সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রার্থী মো.বেলায়েত হোসেন।

সভা সঞ্চালনায় ছিলেন মো. আনোয়ার হোসেন ও মো. ফয়সাল ভূঁইয়া মামুন।

সভায় সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের কোনো হকার ভাইয়ের সাথে বিরোধ নেই। আমরা হকারদের ন্যায্য অধিকারের জন্য, মেয়াদোত্তীর্ণ কমিটির বাতিল ঘোষণা করে অতি শীঘ্রই আহ্বায়ক কমিটি করে নির্বাচন চাই।

তারা বলেন, পূর্বের কমিটির নেতৃবৃন্দরা হকারের মান উন্নয়নের এবং অগ্রাধিকারের কাজ করতে ব্যর্থ।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. তারেক হায়দার, ফরিদ আহমেদ ,মো. আব্দুর রাজ্জাক বাবুল, মাসুদ আলম, মো নাজির আকন, মো. আমির হোসেন, মো. রমজান, মো. শাজাহান, মো. কামাল, মো. মনির, মো. আক্তার হোসেন, মো. আলাউদ্দিন, মো রিদওয়ান, মো. জাবেদ, মো. মোস্তফা, মো মনির হোসেন সরকার।

ksrm