ফটিকছড়িতে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বেলা দেড়টার দিকে উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভবনের নিচ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মুহাম্মদ করিম (৩)। সে সৌদি প্রবাসী মহিন উদ্দিনের দ্বিতীয় ছেলে। পরিবারটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার ‘হাসান টাওয়ার’ নামের ওই ভবনের সপ্তম তলার থাকে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি অগোচরে ভবনের ছাদে উঠে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। এরপরও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এএইচ

ksrm