প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পক্ষে বাঁশখালীর দুই ইউনিয়নে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর দুই ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

সম্প্রতি তার পক্ষ থেকে উপজেলার কোকদণ্ডী ও সাধনপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে সোমনাথ দাশগুপ্ত রাজু দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের উচিত বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, টিটু মহাজন, সাইফুল আলম চৌধুরী, কানু লাল নাথ, তুষার চৌধুরী, দীপক চৌধুরী কালু, রাজু চৌধুরী, মিথুন চৌধুরী, সাগর দাশ, দীপক দে, মো. মাসুদ, আমিনুর চৌধুরী, রুপন দাশ, সৈকত দাশ, কনকন বৈরাগী, তাপস দে, রুপম দাশসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ksrm