প্রতিবন্ধী যুবককে মারধর, চিকিৎসা খরচ দিতে ‘ফোন নম্বর’ নিলো দুর্বৃত্তরা

চট্টগ্রামে এক প্রতিবন্ধী যুবককে মারধরের পর চিকিৎসা খরচ দেওয়ার জন্য তার ফোন নম্বর দিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগে ঘরের ভেন্টিলেটর ওই যুবককে মারধর করে তার কাছে থাকা ১৫০ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে প্রতিবন্ধী বুঝতে পেরে, তার মুঠোফোন নম্বর নেয় তারা।

সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে বোয়ালখালী করলডেঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার যুবকের নাম মো. ইকবাল (২৩)। তিনি শারীরিক প্রতিবন্ধী।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের একজন রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে, মূল দরজা খুলে দিলে অপর দুর্বৃত্তরা প্রবেশ করেন। এ সময় ইকবাল ঘুম থেকে জেগে চিৎকার করলে দুর্বৃত্তরা লোহার ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তপাত হয়।

হামলার পর অস্ত্রের মুখে ইকবালকে জিম্মি করে ঘরের আলমারি ও আসবাবপত্র তল্লাশি চালানো হয়। কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে দুর্বৃত্তরা। একপর্যায়ে ইকবালের কাছে থাকা মাত্র ১৫০ টাকা লুট করে নিয়ে যায় তারা।

আহত ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, হামলাকারীরা যাওয়ার সময় চিকিৎসা খরচ দেওয়ার কথা বলে তার মোবাইল নম্বরও নেয় এবং বলেন, তারা জানত না তিনি প্রতিবন্ধী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ/ডিজে

ksrm