চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের সভাপতিত্ব করেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পার্সন মো. মহিদুল ইসলাম, সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর।
সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, আনসার ভিডিপির পক্ষে পরিচালক মো. আমিন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন, মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) থেকে সহকারী পুলিশ কমিশনার খালেদ সাইফুল্লাহ, পিবিআই শিল্প পুলিশ, নৌ-পুলিশ, ট্রাফিক ও সিআইডির পক্ষে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল আলম, বাংলাদেশ কোস্টগার্ডের আইন কর্মকর্তা মাসুম রেজা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রতিনিধি ও কারা অধিদপ্তরের পক্ষে ডেপুটি জেল সুপার, নিরাপদ খাদ্য অফিসার, প্রবেশন অফিসার (মেট্রো) ও অন্যান্য অংশীজনসহ চট্টগ্রাম মহনগর এলাকার ১৬ থানার অফিসার ইন-চার্জবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
একইসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহম্মদ, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন এবং মহানগর পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূইয়া কনফারেন্সে উপস্থিত ছিলেন।
কনফারেন্সের শুরুতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সকল বিভাগের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার প্রয়োজন।
পরে তিনি পেজেন্টেশনের মাধ্যমে তিনি চট্টগ্রাম মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির জন্মলগ্ন থেকে মামলার পরিমাণ ও বিচারক সংখ্যা এবং বর্তমান মামলা বৃদ্ধি হওয়া সত্ত্বে ও বিচারকের সংখ্যা বৃদ্ধি না হওয়ার বিষয়ে আলোচনা করেন।
এতে ফৌজদারব কার্যবিধি সংশোধনীর উপর প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। আলোচনায় তিনি আসামিকে সঠিকভাবে আইনের মাধ্যমে আটক থেকে শুরু করে বিচার সম্পন্ন করণের বিষয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত সঠিকভাবে মামলার তদন্ত, জব্দকৃত আলামত ধ্বংস, আদালতের উপরে ওঠার ও নিচে নামার পথে প্রতিবন্ধকতা অপসারণ, আদালতে আগত আসামি ও সাক্ষীদের নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া আদালত অঙ্গনে পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর তার বক্তব্যে চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাংদের আইনের আওতায় আনা ও আদালতের পরিবেশ রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার সমাপনী বক্তব্যে বলেন, আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন করতে হবে। তদন্তকাজে তদন্তকারী কর্মকর্তাকে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করতে বাধ্য। যদি কেউ অসহযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ওপর যা দায়িত্ব, তা আন্তরিকতার সাথে পালন করাই হলো দেশ প্রেম। আমাদের খেয়াল রাখতে হবে, নিরপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়।




