পোলিও নির্মূলের অঙ্গীকারে চট্টগ্রামে বিশ্ব পোলিও দিবসে রোটারির বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শুক্রবার চট্টগ্রামে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র থেকে শুরু হয়ে লালখানবাজার ও কাজীর দেউড়ি মোড় ঘুরে র‍্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা কোঅর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পোলিও নির্মূলে রোটারি ক্লাব অসাধারণ ভূমিকা রেখেছে। বিশ্বে এখন মাত্র দুটি দেশে পোলিও রোগী রয়েছে—আফগানিস্তান ও পাকিস্তান। আশা করা যায়, ২০২৫ সালের মধ্যেই পৃথিবী পোলিওমুক্ত হবে। রোটারি ক্লাবের পাশাপাশি বিল গেটস ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও সিডিসি দীর্ঘদিন ধরে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিপসা অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর পিপি এস কে আজিম পিন্টু, রিপসা কোঅর্ডিনেটর পিপি আজিজুল হক, পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি মোহাম্মদ মনিরুজ্জামান, রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, পিপি হাসিনা আক্তার লিপি, সিপি মো. ইব্রাহিম হাসান, সিপি মো. নজরুল ইসলাম নান্টু ও রেজিস্ট্রেশন চেয়ার পিপি সুদীপ কুমার চন্দ।

র‍্যালির শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। পোলিও ফান্ডে ৫০০ ডলারের সমপরিমাণ অর্থ অনুদান দেন পিপি এস কে আজিম পিন্টু। তিনি আরও অর্থ অনুদানের জন্য বিত্তবানদের আহ্বান জানান।

চট্টগ্রাম অঞ্চলের ৩৭টি ক্লাবের প্রেসিডেন্ট, সিনিয়র রোটারিয়ান ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

ksrm