পোর্ট সিটিতে অপতথ্য প্রতিরোধ প্রশিক্ষণে অংশ নিলো ৫০ শিক্ষার্থী

ডিজিটাল দুনিয়ায় সত্য বাছাইয়ের সক্ষমতা গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) অনুষ্ঠিত হয়েছে দুটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট (ক্যাপ)। ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রজেক্টে অংশ নেয় ৫০ জন শিক্ষার্থী।

পোর্ট সিটিতে অপতথ্য প্রতিরোধ প্রশিক্ষণে অংশ নিলো ৫০ শিক্ষার্থী 1

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি পিসিআইইউ’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘Indigenous Youth for Truth: Smart Clicks, Strong Citizens’ এবং ‘Think Before You Share: Empowering Digital Minds for a Truthful Tomorrow’ শীর্ষক দুটি ক্যাপ বাস্তবায়ন করা হয়। ইয়ুথ কানেক্ট ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় পিসিআইইউ’র সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ এ উদ্যোগ নেয়।

প্রকল্পের আওতায় দুটি কমিউনিটির মোট ৫০ জন তরুণকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কমিউনিটি হিসেবে অংশগ্রহণ করে পিসিআইইউ ভলান্টিয়ারস ও পিসিআইইউ ইনডিজিনাস স্টুডেন্টস ফ্যামিলি।

সেন্টার ফর কোয়ালিটি স্টাডিজ (সিকিউএস), ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে ডিজিটাল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ, অনলাইনে তথ্যের সত্যতা যাচাই এবং অপতথ্যের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

ksrm