রমজানের তাৎপর্য তুলে ধরে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রবাসীদের অংশগ্রহণে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। শনিবার (১ মার্চ) পূর্ব লন্ডনের লেভিস বাইটস রেস্টুরেন্টে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আহমেদ আজম। ফটিকছড়ি কমিউনিটি ইউকের আহ্বায়ক কাজী ফয়েজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শেখ মো. নাসের।
সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা মো. ইমরান ও আজমল করিম (জুয়েল)। আলোচনায় তাঁরা রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা অংশ নেন। ইফতার শুরুর আগে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম, সদস্য সচিব শেখ নাসের, জাকির আলম, ঈসাক চৌধুরি, আক্তারুল আলম (আফসার), কমিটির সদস্য আজমল করিম জুয়েল, সরওয়ার হোসেন, এমদাদ হোসেন, জাহিদুল আলম মাসুদ, নুরুল আলম, সৈয়দ রাসেল, সাইফুল আজম, জয়নাল আবেদীন, ইব্রাহিম জাহান, আলতাফ হোসেনসহ আরও অনেকে।
এ সময় আহ্বায়ক কমিটির নেতারা জানান, ভবিষ্যতে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনীসহ আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।




