চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক পুত্রবধূ। এ ঘটনায় বুধবার (৩ ফেব্রুয়ারি) নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই পুত্রবধূ। পরে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট চরখিদিরপুর কামাল মেম্বারের বাড়িতে ২৬ জানুয়ারি ধর্ষণের এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্বশুরের নাম জমির উদ্দিন প্রকাশ জমির উদ্দিন ড্রাইভার। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালাম ছেলে।
মামলা দায়ের করার পর পরই বোয়ালখালী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামি মো জমির উদ্দিন ড্রাইভারকে পূর্ব কালুরঘাট চরখিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর জমির উদ্দিন ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ধর্ষণের কথা স্বীকার করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এসএ




